কোনো শিক্ষার্থী যেন সঠিক দিকনির্দেশনা, গাইডলাইন বা মানসম্মত শিক্ষার অভাবে তার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা—SSC কিংবা দাখিলে—ব্যর্থ না হয়, সেই লক্ষ্যেই কলম একাডেমির যাত্রা। আমাদের লক্ষ্য বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর কাছে সহজ, স্মার্ট ও কার্যকর শিক্ষা পৌঁছে দেওয়া, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সেরা ফলাফল অর্জন করতে পারে। তোমাদের সাফল্যের পথচলায় পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
— Anamul Burhan
Founder & CEO, Kolom Academy